কক্সবাজারে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

fec-image

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান।

নিহতরা হল, সাতক্ষীরা জেলা তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দুইজনে আবুল খায়ের টোবাকো কোম্পানীতে কর্মচারি হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে মাহবুবর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় টেকনাফমুখি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী দুইজন গাড়ী থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় ঘাতক বাসটি ফেলে চালক ও সহকারি পালিয়ে যায়।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

মাহবুবর রহমান জানান, নিহতদের লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন