Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে সমুদ্র সৈকত দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকত দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে চট্রগ্রামের আলোচিত শিল্প প্রতিষ্ঠানটিকে গ্রুপকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

১৬ জানুয়ারি শুনানী শেষে পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন এ জরিমানা নির্ধারণ করে তা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেন। শুনানীতে অংশ নেন টি.কে গ্রুপের পরিচালক মো. ইকবাল।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইয়ুল আশরাব বলেন, ‘একাধিক অভিযোগের ভিত্তিতে গত ২৬ নভেম্বর সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে-কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানীতে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান টি.কে গ্রুপ অবৈধ ভাবে বালিয়াড়ী দখল করে এক তলা বিশিষ্ট একটি পাকা ভবন ও বাউন্ডারী নির্মাণ করেছেন। যা ইসিএ এলাকার প্রতিবেশের ভারসাম্য নষ্ট করা হয়েছে। বিষয়টি বিভাগীয় কার্যালয়ে লিখিত ভাবে জানানোর পর তাদেরকে শুনানীতে অংশ নিতে নোটিশ করা হলে প্রথমে তারা সময় নেন। পরে বুধবার মো. ইকবাল নামের একজন পরিচালক অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন