কক্সবাজার থেকে অপহরণ হওয়া এক গৃহবধূকে দীঘিনালা থেকে উদ্ধার
দীঘিনাল প্রতিনিধি :
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অপহরনের শিকার হওয়া এক
গৃহবধূকে উদ্ধার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮
জানুয়ারি কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে অপহরনের শিকার হয়েছে হাফসা
ইয়াসমিন (৩২) নামের এই গৃহবধূ।
পুলিশ সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমের ফাঁদে পড়ে স্বামী ও ১০-১১ বছরের
একটি মেয়ে রেখে দীঘিনালা উপজেলার সাবেক দীঘিনাল ইউপি চেয়ারম্যান মৃত:
নুরুল ইসলাম (মেম্বার’র) ছেলে মোঃ খোরশেদ আলম (২৮) কে বিয়ে করে পালিয়ে
আসে দীঘিনালায়। অন্যদিকে এটিকে অপহরণের ঘটনা উল্ল্যেখ করে অপহৃত পরিবারের
পক্ষ থেকে রামু সদর থানায় একটি অপহরণের মামলা করা হয়।
পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দীঘিনালায়
আসা রামু থানার এস.আই মোঃ এনামুল হক ভোর চারটার দিকে দীঘিনালা উপজেলার
বোয়ালখালী পুরান বাজার এলাকার স্থানীয় এক বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এই ব্যপারে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটো
বলেন, কক্সবাজারের রামু থানায় দায়ের করা একটি অপহরন মামলায় রামু থেকে আসা
রামু থানার এস.আই মো. এনামুল হক দীঘিনালা থানার এ.এস.আই লিটন চাকমাকে
সাথে নিয়ে অভিযান চালিয়ে অভিযান অপহরন হওয়া হাফসা ইয়াসমিনকে উদ্ধার এবং
অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেফতার করে।



















