রামুর রবি টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ড : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

pic-hafiz-02-02-14

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে রবিবার সকাল ১১টায় বৈদ্যুতিক সট সার্কিট থেকে সূত্রপাত হয়ে রবি টাউওয়ারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, ২০১২ সালের শেষের দিকে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত হয় রবি টাউওয়ার।

সরজমিনে দেখা যায়, সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অগ্নিকান্ড প্রায় ৩ ঘন্টা পর এলাকাবাসীর সহযোগিতায় বেলা ২টায় নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। পরে কক্সবাজারস্থ ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে যান।

রবি কর্তৃপক্ষ জানান, এ অগ্নিকান্ডে উক্ত টাউওয়ারের ডিজেল ভর্তি বড় জেনারেটর, কেবল, বিভিন্ন যন্ত্রপাতিসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন