কর্ণফুলি নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

fec-image

রাঙামাটির কাপ্তাই মৎস্য বিভাগের অভিযানে কর্ণফুলি নদী থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান কর্ণফুলি নদীর ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে।

এসময় অবৈধভাবে নিষিদ্ধকৃত জাল দিয়ে মাছ স্বীকার অপরাধে ৫ হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং ২০টি রিং জাল জব্দ করা হয়, যার মূল্য ২ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো কর্ণফুলী ফরেস্ট অফিসের সামনে নদীর পাশে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়।

এসময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপ-কেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিনসহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন