কাপ্তাইতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাপ্তাই প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাই উপজেলায় র্যালি, আলোচনা সভা ও মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ২০১৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ।
মঙ্গলবার সকাল ১০ টায় র্যালি শেষে কাপ্তাই ইফা ফিল্ড অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তরিকুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেবক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, ইউপি সদস্য সজিবুর রহমান, আ’লীগ নেতা কবির আহমেদ, ইফার সাধারণ কেয়ারটেকার জালাল উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্র্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।


















