কাপ্তাইয়ে ধানের শীষ প্রার্থীর শেষ শোডাউন

fec-image

কাপ্তাই চার নং ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর শেষ প্রচারণায় মুখরিত নেতা কর্মীরা।

সোমবার বিকাল ৫টায় ৪ নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে সকল অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষে ভোট চেয়ে মিছিল করতে দেখাযায়। মিছিলটি কাপ্তাই জেটিঘাট, নতুন বাজার, শিল্প এলাকা, নেভী রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ নতুন বাজার আনন্দ মেলা মাঠে অনুষ্ঠিত হয়।

৪নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় ৪নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রুবেল, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহ, কাপ্তাই ৫নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. হারুন। এসময় জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ ইউনিয়ন বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আগামি ১২ ফেব্রুয়ারী সকল নেতৃবৃন্দ একসাথে মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কে বিজয়ী করার আহবান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন