কাপ্তাইয়ে শত্রুতার জেরে অটোরিকশায় আগুন

fec-image

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক শাড়ে ১২টায় ঘটনাটি ঘটে বলে জানান।

ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক মিন্টু দাস (৩০) বরইছড়ি এলাকার বাসিন্দা। তিনি জানান, সারাদিন গাড়ি চালিয়ে বসতঘরের সামনে রাখা হয় তার একমাত্র উপার্জনের মাধ্যম সিএনজিটি। কিন্তু পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার অটোরিকশা টি রাতে আগুন লাগিয়ে দেয়।

ঘটনাস্থলের আশপাশে থাকা একজন আনসার ভিডিপি সদস্য আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশাটি আংশিকভাবে পুড়ে যায়। গাড়িটি পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে চরম অসহায় অবস্থায় পড়েছেন।

এ ঘটনায় মিন্টু দাস কাপ্তাই থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়। কাপ্তাই থানা জানান অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন