ঈদগাঁও সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ


রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে পাঠানো খেজুর কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবশেষে বিতরণ শুরু হয়েছে শনিবার (১৪ মার্চ) সকাল থেকে উপজেলা কার্যালয়ে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) মো. ফজলে রব্বানী চৌধুরী ও প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবু তাহের বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে খেজুর গুলো তুলে দেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, জেলা প্রশাসন থেকে উপজেলার জন্য ৯৬ কেজি খেজুর বরাদ্দ দেয়া হয়েছে। যার অধিকাংশই আজ ৪০ টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ হয়েছে। অবশিষ্ট গুলো রবিবার আরো ৬ প্রতিষ্ঠানের হয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি উক্ত খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করে।যার ব্যতিক্রম ছিলনা ঈদগাঁও উপজেলার অনলাইন এক্টিভিস্টরাও।দেরিতে হলেও অবশেষে বিতরণ হয়েছে।

















