কাপ্তাইয়ে লোকালয়ে বন্যপ্রাণীর তাণ্ডব

fec-image

রাঙামাটি কাপ্তাইয়ে বনাঞ্চলের বন্যপ্রাণী লোকালয়ে এসে হামলা ও সৃজিত বাগান খেয়ে সাবাড় করছে। এদের ভয়ে এবং সৃজিত বাগানের ফলমূল বিনষ্ট করায় অতিষ্ট এলাকাবাসী। বন্যপ্রাণী বোনের খাদ্য না পেয়ে প্রতিনিয়ত লোকালয় আসছে খাদ্যের সন্ধানে। পাশা,পাশি বাগানের কলা, কাঁঠাল, পেঁপে, পেয়ারাসহ বিভিন্ন ফলমূল খেয়ে সাবার করে চলছে। পাশাপাশি বন্যপ্রাণী হাতি প্রতিনিয়ত লোকালয়ে এসে হামলা ও ভাঙচুর করে চলছে।

সম্প্রতি হাতির হামলায় হতাহতের ঘটনা ঘটলেও কোন কিছুতেই থামানো যাচ্ছে না লোকালয় আশা। এতে করে এলাকায় বসবাসরত লোকজন ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়ত ভয় ভীতির মধ্যে কাটতে হয়। বনাঞ্চল হতে কাপ্তাইয়ের জীবতলী সেনাক্যাম্প, নৌবাহিনী, পুলিশ সার্কেল এলাকা, ফরেস্ট এলাকা, স্বাতম বিল্ডিং এলাকা, লগগেইট, শিলছড়ি, ওয়াগ্গা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, বিএফআইডিসি এলাকা, চিপার হাউস, জাকির হোসেন স মিল এলাকা, চৌধুরীছড়া, প্রজেক্ট এলাকাসহ বিভিন্ন এলাকায় হাতির পাশা পাশি বানর ও হলুমান এসে বাগানের সৃজিত ফসল ও ফলমূল বিনষ্ট করছে।

শিল্পএলাকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত আবু ইউসুফ ও সেলিম জানান, বন হতে হাতি লোকালয়ে এসে আমার কলাবাগান ও বাগানের বিভিন্ন ফলমূল ক্ষতিগ্রস্ত করেছে। লুবনা নামের একজন নারী জানান, হাতির ভয়ে আমরা শিশুদের নিয়ে ভয়-ভীতি ও প্রতিনিয়ত আতংকে আছে।

এ ব্যাপারে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ (ডিএফও) জানান, বন্যপ্রাণী হল বনজ সম্পদ এদের রক্ষা করা আমাদের দায়িত্ব। বন্যপ্রাণী দ্বারা কোন ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ব্যবস্থা নিব। এবং আক্রান্ত হওয়া ভয়ভীতি দূর করনের জন্য এলিফ্যান্ট রেসপন্স টিম গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন