কার্যনির্বাহী সদস্যপদে জয় পেয়েছেন সর্ব মিত্র চাকমা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেলের সর্ব মিত্র চাকমা। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৯৯৮ ভোট।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সদস্যদের মধ্যে সাবিকুন্নাহার তামান্না সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সর্ব মিত্র চাকমা। ডাকসুর মোট সদস্যপদ ১৩টি। এর মধ্যে ১১টি পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সদস্যপ্রার্থীরা।
বাকি ২টি সদস্য পদে প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা ও স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া জয় পেয়েছেন। নিম্নে প্রাপ্ত ভোট ও সদস্যদের তালিকা-
- সাবিকুন নাহার তামান্না (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৪
- সর্ব মিত্র চাকমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৮ হাজার ৯৮৮
- ইমরান হোসাইন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৬ হাজার ২৫৬
- মোছা. আফসানা আক্তার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৭
- তাজিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৯০
- রায়হান উদ্দীন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ৮২
- মো. মিফতাহুল হোসাইন আল মারুফ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫
- আনাস ইবনে মুনির (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৫ হাজার ১৫
- হেমা চাকমা (প্রতিরোধ পর্ষদ)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৯০৮
- মো. বেলাল হোসেন অপু (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৬৫
- মো. রাইসুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৫৩৫
- মো. শাহিনুর রহমান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৪ হাজার ৩৯০
- উম্মা উসওয়াতুন রাফিয়া (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৪ হাজার ২০৯
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
ভিপি পদে ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৫ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।
যেসব পদে ছাত্রশিবির প্রার্থীরা জয়ী
ভিপি—সাদিক কায়েম
জিএস—এস এম ফরহাদ
এজিএস—মুহা মহিউদ্দীন খান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার
কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক—উম্মে ছালমা
আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান
ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া
যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি
সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

















