কুতুবদিয়ায় ২ গ্যাস বিক্রেতাকে জরিমানা

fec-image

কুতুবদিয়ায় লাইসেন্স ও নিরাপত্তা উপকরণ না থাকায় ২ জন গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২০ সেপ্টেম্বর) ধূরুং বাজারে নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী দুপুরের দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি অফিস সূত্র জানায়, ধুরুংবাজারে পুর্বপাশে নাজের হোছাইন ও অপর একটি দোকানে দীর্ঘদিন ধরে লাইসেন্স ও নিরাপত্তা উপকরণ ছাড়া খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রি করায় রবিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া একই সময়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ৪জনকে ৫‘শ টাকা জরিমানা করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্যাস সিলিন্ডার, ভ্রাম্যমান আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন