রাঙামাটির জুরাছড়িতে এনসিপির নেতাকর্মীদের গণপদত্যাগ

fec-image

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ সব নেতাকর্মী একযোগে গণপদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) বিকালে এক বিশেষ সভার মাধ্যমে উপজেলা আহ্বায়ক কমিটির জাতীয় নাগরিক পার্টি ৮৭ জন কর্মী গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা ও রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা।

পদত্যাগ করা নেতা অসীম চাকমা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপির বর্তমান গতিপথ তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলেই তৃণমূলের এই বিপুল সংখ্যক নেতাকর্মী একযোগে সরে দাঁড়িয়েছেন।

তবে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানিয়েছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রের মাধ্যমে বিষয়টি শুনেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এনসিপি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন