কেন্দ্রীয় কোন কর্মসূচি পালন করছে না পেকুয়া জাতীয় পার্টি
উপজেলা প্রতিনিধি, পেকুয়া :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি পালন করছে পেকুয়া উপজেলা নেতৃবৃন্দরা। জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি জেনারেল এইচ এম এরশাদের মুক্তির দাবীতে মঙ্গলবার সারা দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করার ঘোষণা দেয়। কিন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি প্রত্যেক উপজেলায় পালন করার কথা থাকলেও তা মানেনি পেকুয়া উপজেলা নেতৃবৃন্দরা। কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে পেকুয়ায় কোন ধরণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেনি।
বিগত পাঁচ বছরে আ’লীগ তথা ১৪ দলীয় জোট সরকারের জোটবদ্ধ জাতীয় পার্টি থাকলেও রাজনৈতিক মাঠে জাতীয় পার্টির কোন ভূমিকা ছিল না। দশম জাতীয় সংসদ নিয়ে ১৪ দল থেকে জাতীয় পার্টি তথা এরশাদ বিভক্ত হয়ে যায়। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৪ কক্সবাজার ১(চকরিয়া – পেকুয়া) আসনে জাতীয় পার্টি থেকে হাজী ইলিয়াছকে বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত করছে। তাকে কোন দিন পেকুয়ায় একটি মিছিল ও সমাবেশ করতে দেখা যায়নি।
কেন্দ্রীয় কর্মসূচির ব্যাপারে জানতে উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব এম দিদারুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির সর্ম্পকে আমাদেরকে আগে থেকে অবগত করেনি বলে বিক্ষোভ মিছিল করতে পারিনি। তারপরও সংবাদ পাওয়ার পর একটি আলোচনা সভা করছি। পরবর্তীতে যেকোন ধরণের কর্মসূচি আসলে আমরা পালন করব।


















