কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে মামলার চার্জশিটের প্রতিবাদে বান্দরবান ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
জমির উদ্দিন:
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট দেওয়া ও মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রদলের নেতামকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বান্দরবান বাজারস্থ বিএনপির কার্যালয়ে সামনে থেকে ছাত্রদলের উদ্যোগে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
সেখানে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির, সহ-সভাপতি জিয়া উদ্দিন, মো. ফারুক আহম্মদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বান্দরবান পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো, বান্দরবান কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন উমরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশের দেয়া চার্জশিট প্রত্যাহারের পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহরেরও দাবি জানানো হয়।

















