ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাগড়াছড়িতে পাহাড় কাটায় জরিমানা

fec-image

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের জরিমানা করা হয়।

যে দুজনকে জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন মো. আক্তার হোসেন ও মো. সাহাব আলী। দুজনই সবুজবাগ এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

সুজন চন্দ্র রায় গণমাধ্যমকর্মীদের বলেন, ঘর নির্মাণের উদ্দেশ্যে অনুমোদন ছাড়া বেশ উঁচু একটি পাহাড়ের অন্তত ৫০ ফুটের মতো অংশ কেটে ফেলেছেন দুজন। অবৈধভাবে পাহাড় কাটায় তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন