খাগড়াছড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

fec-image

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকাল সাড়ে ৪টায় জেলা সদরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষকে মানবতা, সৌন্দর্য ও অসাম্প্রদায়িক চেতনার পথে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তিতে সাজানো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, রবীন্দ্রনাথ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন