খাগড়াছড়িতে এনসিটিএফ মার্জিনালাইস্ট গ্রুপের সাথে পাবলিক হেয়ারিং অনুষ্ঠান
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
শিশুর ক্ষমতায়ন, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ করার লক্ষে এনসিটিএফ মার্জিনালাইস্ট গ্রুপের সাথে পাবলিক হেয়ারিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টায় স্থানীয় এনজিও জাবারাং কল্যান সমিতির আয়োজনে আমাদের দেশ আমাদের প্রতিবেদন (অরটব) এর সহযোগিতায় খাগড়াছড়ি জেলা সদরের ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরটবের জেলা সমন্বয়কারী দোলন দাশ, এনজিও সংস্থা তালকাতাল শিশু দলের চেয়ারপার্সন পিন্টু ত্রিপুরা, শিক্ষা সম্পাদক-রাবিনা ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক রফিক রোয়াজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত এনজিও কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পর্যায়ে শিশুদের ক্ষমতায়ন, বাল্য বিবাহ রোধ ও ইভটিজিং প্রতিরোধ করার লক্ষে জাবারাং কল্যান সমিতির বাৎসরিক প্রোগ্রাম হিসেবে কাজ করে যাচ্ছেন বলে জানান এবং ইউনিয়নের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।



















