খাগড়াছড়িতে ফরমালিনযুক্ত মাছ বিক্রির করার অভিযোগে এক মাছ ব্যাবসায়ীর ১৫দিনের কারাদন্ড

দুলাল হোসেন, খাগড়াছড়ি:
ফরমালিনযুক্ত মাছ বিক্রি করার অভিযোগে হারুন নামের এক মাছ ব্যাবসায়ীকে ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ জানায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান খাগড়াছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন।

 এসময় মাছ ব্যাবসায়ী এবং শহরের মুসলিমপাড়া এলাকার হাজি মোঃ ইউছুপের ছেলে মোঃ হারুনের মাছ পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলে তৎক্ষনাত অভিযুক্তকে ১৫দিনের কারাদন্ডাদেশ দেন। পুলিশ তাকে খাগড়াছড়ি জেলখানায় প্রেরন করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন