খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

14.12.2013

মো. আবুল কাসেম, খাগড়াছড়ি থেকে ॥
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে খাগড়াছড়িতে। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয় হতে শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাহনহল প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শোকযাত্রায় অংশ গ্রহণ করেন খাগড়াছড়ির বর্তমান এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইথোঅং মারমা, পাজেপ সদস্য বীর কিশোর চাকমা অটল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাধারন সম্পাদক জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক এস.এম শফি, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা নুরনবী চৌধুরী ও জাফর আহমেদ, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারন সম্পাদক কে. এম ইসমাইল হোসেন সহ প্রমূখ।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বরের এই দিনের ১৯৭১ সালের নয় মাস যুদ্ধ শেষে দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ঠিক তখনই বাঙালির কৃতী সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পরাজয়ের গ্লানি মাখা পাক হানাদার আর তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা। নিঃশেষে প্রাণ দেন আমাদের সেরা শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন