খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট’র ইফতার ও দোয়া মাহফিল
সিনিয়র স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলা ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার জেলা রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা যুব রেড ক্রিসেন্ট’র জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, নির্বাহী কমিটির সদস্য মো. আজিম-উল-হক, মো: ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান শহীদুল ইসলাম, সাবেক যুব প্রধান মো: রবিউল ইসলাম, দীঘিনালা ইউনিটের উপ-যুব প্রধান মো: আল আমিন, মাটিরাঙ্গা ইউনিটের সাবেক যুব প্রধান মো: অহিদুল ইসলাম, পানছড়ি ইউনিটের খোরশের আলম প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে যুব রেড ক্রিসেন্ট’র সকল ইউনিটের সদস্যদের উপস্থিতিতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।


















