খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

fec-image

খাগড়াছড়িতে ঘরের উঠোনে তন বিহারী চাকমা(৬০) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি পৌরসভার সাত ভাইয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সে পেশায় কৃষক ও ঐ এলাকার লক্ষী ধন চাকমার ছেলে। তবে এ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছে কেউই।

তন বিহারী চাকমার ছেলে সুমন চাকমা জানান, তার বাবা ঘরের উঠোনে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে গুলির শব্দ শোনে ঘর থেকে বের হয়ে দেখে তার বাবার লাশ মাটিতে পড়ে আছে।

খাগড়াছড়ি সদর থানার এসআই বিকিরণ চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে নিশ্চিত হওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মত রশীদ জানান, তন বিহারী চাকমা চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছে না স্বজন কিংবা স্থানীয়রা লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন