খাগড়াছড়িতে ২৭ ডিসেম্বর জেলা পরিষদের ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

আগামী ২৭ ডিসেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিনে ৪থ শ্রেণির ছাত্র/ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে পাজেপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইথোঅং মারমার সভাপতিত্বে বৃত্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিষয়ে জেলা সমন্বয় কমিটির এক সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরের ন্যায় এ বছরও ২৭ ডিসেম্বর, শুক্রবারে  ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন, নির্বাহী কর্মকর্তা আ: রহমান তরফদার, পরিষদ সদস্য বীর কিশোর চাকমা (অটল),  সাহাব উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোল্লা মিজানু রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দারসহ বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন কর্মকর্তা।

সভার সিদ্ধান্তক্রমে বৃত্তি পরীক্ষা পরিচালনার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে সভাপতিত্বে জেলা সমন্বয় কমিটি, শিক্ষা আহবায়কের সভাপতিত্বে একটি নির্বাহী কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে একটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা পরিচালনার মূল বাস্তবায়ন কাজ নির্বাহী কমিটি উপজেলা পর্যায়ের সকল সিদ্ধান্ত, কেন্দ্র নির্বাচন, পরীক্ষা পরিচালনার জন্য কর্মকর্তা/কর্মচারী নির্বাচনসহ পরীক্ষা পরিচালনা উপজেলা কমিটির মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় ২০ ডিসেম্বর তারিখের মধ্যে উপজেলা কমিটি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল প্রস্তুতি নিয়ে নির্বাহী কমিটিকে অবহিত করার সিদ্ধান্ত রয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিনে জেলার সরকারী, রেজিস্টার্ড এবং আন-রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রকার (কিন্ডার গার্টেন/ইংলিশ মিডিয়াম স্কুল ব্যতীত) প্রাথমিক  চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ৩০% ছাত্রছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। ৪র্থ শ্রেণির ৫টি বিষয় (বাংলা, ইংরেজী, গণিত, সমাজ ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া হবে। ২৭ ডিসেম্বর ১০টা হতে ১২টা পর্যন্ত বাংলা-৫০, ইংরেজী-৫০ এর পরীক্ষা এবং বিকাল ২টা হতে ৪টা পর্যন্ত গণিত-৫০, সমাজ ও বিজ্ঞান-৫০ পরীক্ষা নেয়া হবে পাজেপ সূত্র জানায়।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১১ সাল হতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূল মানসিকতা সৃষ্টির জন্য ৪র্থ শ্রেণির ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন