খাগড়াছড়ির বোগো জাদি ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফাল্গুনি পূর্ণিমা উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার সাতভাইয়া পাড়াস্থ বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে বোগো জাদি ভিত্তিপ্রস্তÍর স্থাপন এবং ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত বিহারের ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনি পূর্নিমা উদযাপন-২৫৫৯ বুদ্ধাব্দ পৃথক হয়েছে।
বুধবার ভোরে বোগো জাদি ভিত্তিপ্রস্তÍর আনুষ্ঠানিক স্থাপন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্যবিদ্যাধর উইজ্জাছারাদ উ: চাইন্দা ওয়াইনসা’র প্রতিনিধি কেটু মারমা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, বান্দরবান রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক চবাথুই মারমা, কাপ্তাই ৫নং ওয়াগ্যা ইউপি’র চেয়ারম্যান অংহ্লাচিং মারমা, সাতভাইয়া পাড়া কার্বারী সাথং মারমা, বোগো জাদি পরিচালনা কমিটির সভাপতি সুইনু মারমা, কোষাধ্যক্ষ সুইহ্লামং মারমা, সুইচিং মারমা। এসময় খাগড়াছড়ি, রাংগামাটি, বান্দরবান পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মালম্বীরা প্রার্থনা সভায় অংশ গ্রহন করে।
এদিকে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারের ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনি পূর্নিমা উদযাপন-২০১৬খ্রি: ২৫৫৯বুদ্ধাব্দ পালিত হয়েছে। বুধবার সকালে সকল দায়ক-দায়িকা বৃন্দের আয়োজনে য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রবংশ মহাস্থাবির সভাপতিতে আপার পেড়াছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কেলাসা মহাস্থবির ধর্ম দেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক সানুমং মারমা সঞ্চালনায় পঞ্চশীল গ্রহন, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিখারা দান, সংঘ দান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মং সার্কেল চীফ’র রাজ মাতা মাধবী চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, পাজেপ সদস্য শতরুপা চাকমা, বিশিষ্ট শিক্ষাবিক কংচারী মাষ্টার।
এসময় জেলার বিভিন্ন এলাকার সাধারন দায়ক-দায়িকা, গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী অনুষ্ঠানসুচীর মধ্যে মংগলবার সমবেত বুদ্ধ প্রার্থনা, য়ংড বুদ্ধ স্নান, সমবেত পুষ্প পূজা, প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা, প্রবজ্যা গ্রহণ । বুধবার বিশ্ব শান্তিকামনায় মংগল সূত্র পাঠ, ধর্মীয় পতাকা উত্তোলন, সমবেত বুদ্ধ পুজা, ভিক্ষুসংঘের পিন্ডদান, পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, সকল দানীয় বস্তÍ দান, ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, সমবেত হাজার প্রদীপ পূজা ।
খাগড়াছড়ির বোগো জাদি ভিত্তিপ্রস্তÍর স্থাপন এবং ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারের ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনি পূর্নিমা উদযাপন


















