খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান অপু’র গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে আটক ১

fec-image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপুকে বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ডিউটি অফিসার এসআই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তির নাম রমজান হোসেন (১৬)। সে জেলা সদরের ইসলাম পুর এলাকার নুর মিয়ার ছেলে এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু জানান, তিনি বিকালে অফিস শেষে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকার বাসায় ফিরছিলেন।

এ সময় পথের ধারে ডাব বিক্রেতার কাছ থেকে দাঁ ছিনিয়ে নিয়ে বহনকারী পাজেরো গাড়িতে হামলার চেষ্টা করে এক যুবক। তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে খাগড়াছড়ি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

আটককৃতের বাবা নুর মিয়া জানান, দিনমজুরী করে তিনি সংসার চালান। ২০২০ সালের শেষ দিকে তার বড় ছেলে রমজান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরবর্তীতে তাকে চট্টগ্রামে চিকিৎসা করানো হয়। মাঝখানে সুস্থ হয়ে উঠলে কিছু দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়েছে। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছে না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্দ রশীদ জানান, আটকৃকত ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এখন পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন