খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এর গাড়ীতে হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

fec-image

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু মংসুইপ্রু চৌধুরী অপু’র গাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১ মার্চ)দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবদুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী আলম, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বিক্ষোভ মিছিলে ঘটনায় জড়িত হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন