খালেদা জিয়া অসুস্থ থাকায় বিজয়ের মাসে ‘মশাল রোড শো’ স্থগিত: রিজভী

fec-image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচিকে স্থগিত করেছে বিএনপি।

রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, বিএনপি, রুহুল কবির রিজভী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন