খোঁজ মিলেছে কাউখালীর সেই ফার্নিচার ব্যবসায়ীর


নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মিস্ত্রির সন্ধানে চট্টগ্রাম গিয়ে তিনদিন ধরে নিখোঁজ থাকা কাউখালীর সেই ফার্নিচার ব্যবসায়ী মোঃ হান্নান (৩৪) এর খোঁজ মিলেছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির সাজেকে তার সন্ধান মিলেছে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য ১৮মে শনিবার বাড়ী থেকে বের হওয়ার পর পরিবারের সাথে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ, আত্মীয় স্বজন ও সাংবাদিকদের তৎপরতায় চট্টগ্রামের বিভিন্ন থানায় সন্ধ্যান চলতে থাকে।
এদিকে হান্নান নিখোঁজের পর পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পার্বত্যনিউজ ছবিসহ সংবাদটি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসনও।
পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অবশেষে কাউখালী থানায় জিডি করেন হান্নানের স্ত্রী মনোয়ারা বেগম। বাড়ানো হয় পুলিশী তৎপরতাও।
এরই মাঝে ২২ মে সন্ধ্যা ৭টায় তার স্ত্রীর কাছে খবর আসে হান্নান খাগড়াছড়ি জেলার সাজেকে আছে। প্রচার হওয়া ছবি দেখে লোকজন তাকে চিনতে পারে। পরে বন্ধ থাকা হান্নানের মোবাইল ফোন থেকেই তার স্ত্রীর কাছে খবরটি জানানো হয়।
খবর নিশ্চিত হওয়ার পর তার ভাই মোঃ ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা তাকে আনতে খাগড়াছড়ি গেছেন।
তবে চট্টগ্রাম মিস্ত্রি খুঁজতে যাওয়া হান্নান কি করে খাগড়াছড়ি পৌঁছালো বা কেনইবা নিখোঁজ হলো সে উত্তর একমাত্র হান্নান ফিরে আসলেই জানা যাবে।

















