Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

গুইমারা থেকে চাঁদাবাজিকালে পিসিপি‘র দুই নেতা আটক

gwW

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির গুইমারা থেকে চাঁদাবাজিকালে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি‘র দুই নেতাকে আটক করেছে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী। শুক্রবার বেলা দেড়টার দিকে সিন্ধুকছড়ি জোনের আওতাধীন গুইমারা সাব জোনের লে. রহমানের নেতৃত্বে সেনা জওয়ানরা তাদেরকে আমতলি এলাকা থেকে আটক করে বলে স্থানীয় গোয়েন্দা সুত্রে জানা গেছে। আটককৃতদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ২১৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি‘র গুইমারা থানা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা ও গুইমারা স্কুল শাখার সহ-সাধারণ সম্পাদক মং সানু মারমা। তাদের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হুমকি দিয়ে অব্যাহত চাঁদাবাজি, অপহরণ ও গুমের মতো অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তারা স্থানীয়ভাবে মোস্ট ওয়ান্ডেট ক্রিমিনাল বলে সূত্র জানিয়েছে।

recit

জানা গেছে, তারা আগামী ২০ মে পিসিপি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে প্রকাশ্যে চাঁদাবাজি করছিল। এসময় গুইমারা সাব জোনের সেনা সদস্যদের একটি টহলদল তাদেরকে সেখান থেকে হাতে-নাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ জব্দ করে সেনাবাহিনী। আটককৃত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি‘র দুই নেতাকে থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন