গ্যালাক্সি জে১-গ্যালাক্সি কোর প্রাইম এর আকর্ষণীয় নতুন মূল্য
তথ্য প্রযুক্তি ডেস্ক:
স্যামসাং মোবাইল বাংলাদেশ দুটি অভিনব হ্যান্ডসেট গ্যালাক্সি জে১ এবং গ্যালাক্সি কোর প্রাইম জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন মূল্য।
নতুন মূল্যের আওতায় গ্রাহকরা এখন স্যামসাং গ্যালাক্সি জে১ কিনতে পারবেন মাত্র ১০,৯৯০ টাকায় (পূর্বমূল্য ১১,৯০০ টাকা) এবং গ্যালাক্সি কোর প্রাইম কিনতে পারবেন মাত্র ১২,৯৯০ টাকায় (পূর্বমূল্য ১৩,৯০০ টাকা)।
আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ফিচার এবং দীর্ঘমেয়াদী ব্যাটারির গ্যালাক্সি জে১ এবং গ্যালাক্সি কোর প্রাইম এর সাহায্যে গ্রাহকরা শুধুমাত্র প্রিয়জনদের সাথে সর্বক্ষণ যোগাযোগই রাখতে পারবেন না, ইন্টারেনেটের জগতেও থাকবে তাদের অবাধ বিচরণ।
ফোন দুটির নতুন মূল্য সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন,“আমাদের চারপাশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে, তাদের জন্য আমরা স্মার্টফোনের ব্যবহার আরো উপভোগ্য করে তুলতে চাই। আমরা ক্রেতাদের মাঝে আরো সাশ্রয়ী মূল্যে এই দুটো স্মার্টফোন আনতে পেরে অত্যন্ত আনন্দিত ।”
থ্রিজি ব্যবহারযোগ্য শক্তিশালী স্মার্টফোন দুটি ইতিমধ্যেই স্মার্টফোন প্রিয়দের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। গ্যালাক্সি জে১ এ রয়েছে ডব্লিউভিজিএ পিএলএস প্রযুক্তিসমৃদ্ধ ৪.৩ ইঞ্চি ডিস্পেলে, অপরদিকে কোর প্রাইমে রয়েছে ৪.৫ ইঞ্চি এলসিডি ডিস্পেলে । এছাড়াও দুটো স্মার্টফোনেই রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগা-পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় ছবি তোলার জন্য রয়েছে সেলফি সহ আরো নানা রকম আকর্ষনীয় মোড।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি জে১ পাওয়া যাচ্ছে সাদা, কালো এবং নীল রঙে মাত্র ১০,৯৯০ টাকা মূল্যে। আর গ্যালাক্সি কোর প্রাইম পাওয়া যাচ্ছে ধূসর ও সাদা রঙে, মাত্র ১২,৯৯০ টাকা মূল্যে।


















