ঘুমধুমের করোনা রোগী এখন সুস্থ


নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমে করোনা শনাক্ত রোগী আবু ছিদ্দিক এখন সুস্থ বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্র্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ফলোআপ পরীক্ষায় তার রিপোর্ট ‘নেগেটিভ’ হয়েছে।
বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এজেডএম সেলিম নিশ্চিত করেন।
আবু ছিদ্দিক এখন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন ইউনিটে ভর্তি আছে। ডা. এজেডএম সেলিম জানান, আবু ছিদ্দিক এখন সম্পূর্ণ সুস্থ। তাকে আগামী ২৫ এপ্রিল হাসাপাতাল হতে রিলিজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে।
আবু ছিদ্দিককে ঘুমধুমের বাড়ি থেকে এনে গত ১৭ এপ্রিল রাত্রে নাইক্ষ্যইংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আইসোলেসন ইউনিটে ভর্তি করানো হয়েছিল।
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, নাইক্ষ্যংছড়ি, মেডিকেল কলেজ
Facebook Comment
















