Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

চট্টগ্রামে পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলো দীঘিনালার হাবিব

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় জামেয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফজ বিভাগের হাবিবুর রহমান এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত হাবিবুরের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার মধ্যম বোয়ালখালিতে।

নিহত হাবিবুরের বাবা জানান, পড়া না পারায় এক শিক্ষক মারধর করার কারণে সোমবার হাবিবুর বাড়ি চলে যায়। পরে তাকে বুঝিয়ে মাদ্রাসায় ফেরত পাঠানো হলে বুধবার রাতে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় হাবিবুর আত্মহত্যা করেছে। তবে নিহত হাবিবুরের বাবার অভিযোগ তার ছেলে আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলো দীঘিনালার হাবিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন