চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

fec-image

চাঁদাবাজি ও জনমনে আতংক সৃষ্টির অভিযোগে রাঙামাটিতে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (০৪ মার্চ) রাতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন- রাঙামাটি জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম, রাঙামাটি পৌর তাঁতী দলের সভাপতি আলী আজগর বাদশা, রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতোষ দাশ এবং জেলা কৃষক দলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পদ- পদবী ব্যবহার করে উল্লেখিত চার নেতা নিজেদের স্বার্থে জনমনে আতংক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি, আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এরূপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ হতে দলের সকল নেতা-কর্মীদের বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু দলের সকল নির্দেশনা অমান্য করে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলের সম্মান ও শৃঙ্খলা নষ্ট করেছে। এ সকল কর্মকাণ্ড দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫ ( গ ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দলের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। দলের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রযোজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতৃবৃন্দ জনগণকে জিম্মি করে টাকা নেওয়া, এলাকায় চাঁদাবাজি, জনমনে আতংক সৃষ্টি করেছিল।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন