চীন, সউদী, তুরস্ক, মিশর ও কাতারকে ধন্যবাদ পাকিস্তানের

fec-image

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে এবং দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি প্রক্রিয়া সফল করতে বলিষ্ঠ ভূমিকা রাখায় চীন, সউদী আরব, তুরস্ক, মিশর এবং কাতারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এই দেশগুলো যুদ্ধবিরতি অর্জনে “অমূল্য এবং সর্বাত্মক সহায়তা” প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, তাদের এই সময়োপযোগী পদক্ষেপ ও শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা সংঘাতের একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের পথ সুগম করেছে।

পাশাপাশি প্রধানমন্ত্রী উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জিসিসি-র দেশগুলোর নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রতিশ্রুতি পাকিস্তানের যুদ্ধবিরতি প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী শরিফ আরও যোগ করেন, “আমাদের সকল ভ্রাতৃপ্রতিম দেশের নেতৃত্ব” এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের বিভীষিকা থামিয়ে শান্তির সুযোগ করে দিতে যে অসাধারণ কৌশলগত দূরদর্শিতা, বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাতার, চীন, তুরস্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন