Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ছাত্রলীগের বর্ষপূর্তিতে মানিকছড়িতে কনসার্ট


মানিকছড়ি প্রতিনিধি: আ.লীগ সরকারের ২য় মেয়াদের ৪র্থ বছর এবং বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম বর্ষপূর্তিতে খাগড়াছড়ির মানিকছড়িতে আয়োজন করা হয় কনসার্ট।

৪ জানুয়ারী আওয়ামীলীগ সরকারের ২য় মেয়াদের ৪র্থ বছরপূর্তি এবং বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে মানিকছড়ি আওয়ামীলীগ ও ছাত্রলীগ উপজেলার মহামুনি বাসস্টেশনে আয়োজন করে বিশাল সমাবেশ। আর সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে ঢাকা থেকে আগত শিল্পিরা গান পরিবেশন করেন।

এ অনুষ্ঠানকে ঘিরে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। দুপুরের পর তৃণমূল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এদিকে সমাবেশ শেষে সন্ধ্যার পর অনুষ্ঠিত কনসার্টে ছাত্রলীগ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত গান পরিবেশন করেছেন শিল্পিরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন