জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা কুতুবদিয়ার মুক্তা


জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৩ (মহিলা) নির্বাচিত হয়েছেন কক্সবাজার কুতুবদিয়ার শমসের নেওয়াজ মুক্তা। তিনি আলী আকবর ডেইল ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে পরে জাতীয় পর্যায়ে সহকারী শিক্ষক ( মহিলা) নির্বাচিত হন। তিনি অনলাইন ক্লাসের নিয়মিত শিক্ষক। তার মেধা, দক্ষতা ছাড়াও সাংস্কৃতিক নৃত্য, আবৃত্তি, অভিনয় ও সংগীতে যথেষ্ট প্রতিভা রয়েছে।
শমসের নেওয়াজ মুক্তা কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষক শওকতুল ইলামের স্ত্রী। মুক্তা বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটিতে সেরা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
Facebook Comment

















