জাহাজে বিস্ফোরণের সময় সমুদ্রে লাফ, নাবিকের মৃত্যু

fec-image

চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম সাদেক মিয়া।

৬০ বছর বয়সী সাদেক মিয়া কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। আগুন লাগার পর পানিতে ঝাঁপিয়ে পড়লে উদ্ধার করা যায়নি তাকে। তিনি জাহাজের ক্রু ছিলেন।

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে একটার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র তেলবাহী জাহাজে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন