জুতা ও ঝাড়ু মিছিলের কবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান শেঠ

jp

নিজস্ব প্রতিনিধি, পার্বত্যনিউজ:

অঙ্গীকারভঙ্গ করে দলীয় চেয়ারম্যানের সর্বদলীয় সরকারে অংশ নেয়ায় জুতা ও ঝাড়ু মিছিলের কবলে পড়লেন জাতীয় পার্র্টির অন্যতম প্রেসিডিয়াম মেম্বার খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সভাপতি সোলাইমান শেঠ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি যাবার প্রাক্কালে গুইমারা এলাকায় বিএনপি অফিসের সামনে অবরোধের কবলে পড়ে তিনি এ ঘটনার মুখোমুখি হন।

অবরোধকারী ও সাধারণ জনগণ এসময় তাকে বহনকারী পাজেরো গাড়ীটি আটকে দিয়ে তার সামনে জুতা ও ঝাড়ু প্রদর্শন করে বিক্ষোভে ফেটে পড়ে। এরশাদ বেঈমান, বিশ্ববেহায়া বলে এসময় তারা শ্লোগান দিতে থাকে।

সোলাইমান শেঠ গাড়ি থেকে না নামায় তার কোনো ক্ষতি হয়নি। এমনকি পুলিশের সহযোগিতায় তার গাড়িটিও অক্ষত অবস্থায় রক্ষা পায়।

পরে তিনি খাগড়াছড়িতে পৌছে মোবাইল ফোনে সংবাদকর্মীদের তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিএনপি নির্বাচনে যাচ্ছেনা, তাই তাদের মনে দু:খ বা ক্ষোভ রয়েছে। যার কারনে তারা অবরোধ দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছে। তবে এ ঘটনায় অন্য কোন মন্তব্য না করলেও তিনি মোটেও শংকিত হননি বলে জানান।

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন