Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

জুরাছড়িতে কৃষকদের সেচ পাম্প ও এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি নিরাপত্তাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে উপজেলার স্থানীয়  কৃষক সংগঠনগুলোকে পাম্প মেশিনসহ কৃষিজ যন্ত্রপাতি এবং এসএসসি পরিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ওইদিন এসব সামগ্রী বিতরণ করেন, জুরাছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল কেএম ওবায়েদুল হক পিএসসি।

এ সময় ওই উপজেলার স্থানীয় কার্বারী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে কমান্ডার বলেন, নিরাপত্তাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আর্থ সামাজিক উন্নয়নে সব সময় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। জুরাছড়ি বাসিন্দারা এই সেচ প্রকল্পকে কাজে লাগিয়ে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে এবং নিজেদের অভাব অনটন দূর করে সবাই যেন কর্মমুখী হয়।

বিতরণ শেষে বাস্তবায়ন কমিটি ও সুবিধাভোগীদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে একই দিনে ২০১৮ সালের বনযোগিছড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের খরচ হিসেবে শিক্ষার্থীদের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন