‘টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায় ? তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেত বারাসাতের সমরেশ’

fec-image

পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশেও নেটওয়ার্ক! ভারতীয় জাল পাসপোর্ট ও নথি তৈরির নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশেও। সূত্র মারফত খবর, বাংলাদেশে যাতায়াত ছিল বারাসাত থেকে ধৃত সমরেশের।’টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায়, তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেত সমরেশ। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে একাধিক এজেন্টও’, গ্রেফতারির আগেরদিনই বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সমরেশ।

১২ ডিসেম্বর বারাসাতে হানা দিয়ে সমরেশের ছেলেকে গ্রেফতার করে SOC। তারপরদিনই ভারতে ফেরেন সমরেশ, ১৪ তারিখ গ্রেফতার। সূত্র মারফত খবর, সমরেশের মোবাইল ফোনের কল লিস্ট থেকেই সমরেশের বাংলাদেশ যোগ স্পষ্ট । সমরেশ-যোগে হাওড়া ও হুগলি জেলাতেও ছড়িয়েছে জাল পাসপোর্ট চক্র। কলকাতা পুলিশের নজরে হাওড়ার আমতা, হুগলির আরামবাগ, ভদ্রেশ্বরের পাসপোর্ট সেবা কেন্দ্র। হাওড়া ও হুগলি থেকেও ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি হয়েছে, অনুমান তদন্তকারীদের। জাল পাসপোর্ট চক্রে সমরেশের এক শাগরেদেরও খোঁজ পেয়েছে পুলিশ। মনোজ গুপ্ত নামে সমরেশের শাগরেদের নামে লুকআউট নোটিস জারি করতে চলেছে কলকাতা পুলিশ।

এবার সামনে এল পাসপোর্ট জালিয়াতি চক্রের কিং পিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশ যোগ। তদন্তকারীদের দাবি, মাঝেমধ্যেই বাংলদেশে গিয়ে তিনি সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের নজরে রয়েছে, হাওড়া ও হুগলির বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র। বাংলাদেশ অস্থির। মৌলবাদীদের হামলা থেকে বাঁচতে, হিন্দুরা ভারতে পালিয়ে আসতে চাইছেন। ঠিক সেই সুযোগে এপারে জাঁকিয়ে বসেছে পাসপোর্ট জালিয়াতি চক্র। সেই চক্রের কিং পিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশ-যোগের তথ্যও ইতিমধ্য়ে সামনে এসেছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, মাঝেমধ্যে বাংলদেশে যাতায়াত ছিল চক্রের কিং পিন সমরেশের। সেখানে গিয়ে সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে বহু এজেন্ট।সূত্রের খবর, পুলিশি অভিযানের আশঙ্কায় গত ১০ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যান সমরেশ।গত ১২ তারিখ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা বারাসতের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে রিপন বিশ্বাসকে গ্রেফতার করেন। ১৩ তারিখ বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসেন সমরেশ ও তাঁর স্ত্রী।১৪ ডিসেম্বর সমরেশকে গ্রেফতার করে SOC.

সূত্র: এডিপি আনন্দ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন