টানা পাঁচবার রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার

fec-image

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার আল হক। এ নিয়ে টানা পাঁচবার তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।

রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাবের মিলনায়তনে প্রেস ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সাধারণ সম্পাদকে তারা স্ব-স্ব পদে বহাল থাকেন।

নির্বাচনে সভাপতি পদে এসএম শামশুল আলম এবং সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান রাজন প্রতিদ্বন্দ্বিতা করেন ।

এদিকে অন্যান্য পদগুলোতে প্রার্থীতা প্রত্যাহার করায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে অলি আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সুপ্রিয় চাকমা, কোষাধ্যক্ষ পদে পুলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক পদে মনসুর আহম্মেদ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মঈন উদ্দিন (বাপ্পী), নির্বাহী সদস্য পদে একেএম মকছুদ আহমেদ, সৈয়দ মাহাবুব আহামদ ও মো. আলমগীর মানিক পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে একটি নির্বাহী সদস্য পদ শূন্য রয়েছে।

এর আগে সকালে প্রেস ক্লাবের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্যরা ক্লাবের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন