টানা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে রাঙামাটির জনজীবন অচল
আলমগীর মানিক, রাঙামাটি:
১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের শেষ দিন রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বুধবারের হরতালে রাঙামাটি শহরে দোকানপাঠ, যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ ছিলো। সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিলো একেবারেই কম। সকাল থেকে হরতালের সমর্থনে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
রাঙ্গামাটির কলেজ গেইট এলাকায় জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। এছাড়া রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা, ভেদভেদী ও রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। আজকের হরতালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি পিকেটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
বেলা এগারটায় শহরের তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় পিকেটিং ও মিছিলের নেতৃত্বদেন রাঙামাটি পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা তৃণমুল দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদৎ মোঃ সায়েম। এসময় কয়েক’শ নেতাকর্মী পিকেটিং পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের থানা রোড ঘুরে তবলছড়ির বটতলায় এসে শেষ হয়।
এদিকে হরতালের সমর্থনে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ন প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপায় এরিয়ায় ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কড়া পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। এসময় পিকেটিংয়ের নেতৃত্বদেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসাম পনির, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আযম শফি, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা নাজিম উদ্দিন, অপর নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা জীবক চাকমা, ছাত্রদল নেতা কামরুল ইসলাম রাজু, সদর থানা ছাত্রদলনেতা তারেক আহম্মেদসহ শতাধিক নেতাকর্মী পিকেটিংয়ে অংশগ্রহণ করে।
এদিকে ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পিকেটিংয়ে উপস্তিতি ছিলো লক্ষণীয়। জেলা শিবিরের সভাপতির নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর জামায়াতে এসিসটেন্ট সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি এডভোকেট হারুনসহ জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শহরের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পৌরসভা চত্তরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে পিকেটিংয়ে নেতৃত্বদেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বাবু রবীন্দ্র লাল চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, পৌর কাউন্সিলর রবিউল আলম রবি, বিএনপি নেতা আবু বক্কর, বাবর আলী, রিংকু বড়–য়া, আলী বাবর, মোঃ বাবুল আলী, পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, যুবদল নেতা বাদশা ছাত্রদল নেতা জাবেদ ইকবালসহ বিভিন্ন ওয়ার্ড ও পৌর কমিটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিকেটিংয়ে অংশগ্রহণ করে।
বুধবার সাপ্তাহিক হাটবার হওয়ায় টানা ৬০ ঘন্টার হরতালের শেষ দিনে পার্বত্যাঞ্চলের জনজীবন বলতে গেলে একেবারে অচল হয়ে পড়ে। দুর-দুরান্ত থেকে পায়ে হেটেঁ বাজারে ক্রয়-বিক্রয় করতে আসা পাহাড়ের প্রান্তিক মানুষের দূর্ভোগ ছিলো লক্ষণীয়।



















