Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে ধান ক্ষেতে পাওয়া গেল ২ কোটি ১০ লাখ টাকার ইয়াবা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

টেকনাফে ধান ক্ষেতে পাওয়াগেল ২ কোটি ১০ লক্ষ টাকা মুল্যের ৭০ হাজার ইয়াবা। টেকনাফ বিজিবি সাবরাং সিকদারপাড়া ধান ক্ষেত থেকে এই ২ কোটি ১০ লক্ষ টাকা মুল্যের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ১০ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সিকদারপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় দুই ব্যক্তিকে তাড়া করলে তারা ধান ক্ষেতে একটি ব্যাগফেলে পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা ওই ব্যাগটি খুলে গণনা করে ২ কোট ১০ লক্ষ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন