টেকনাফে পুলিশি তৎপরতায় বাচলো দুই অপহৃত, আটক ২


কক্সবাজারের টেকনাফে পুলিশি তৎপরতার কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলো দুই অপহৃত ব্যক্তি। তারপরেও রশিদ আহমদ (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত ও অপর ব্যক্তি মো. সাদেক (১৬) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
৮ আগস্ট দুপুরে তাদেরকে টেকনাফ থানায় হয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপহৃতরা হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার আমীর আলী ও মো. মোস্তাকের ছেলে।
পুলিশ জানায় রবিবার (৭ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ কক্সবাজাবাজার মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া নামক স্থান থেকে অপহৃতদের উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়। এরা হলেন-হোয়াক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার কালা চানের ছেলে মো. রফিক প্রকাশ রইব্বা, কানজরপাড়া এলাকার মৃত বকসুর ছেলে ছৈয়দ হোসাইন প্রকাশ বেকাইয়া।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসনা জানান, টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ৭ আগস্ট রবিবার সন্ধ্যার দিকে অপহৃতরা লেদা হয়ে কক্সবাজামুখী একটি সিএনজি নয়াবাজার পৌঁছলেই গতিরোধ করে এই অটোতে ওঠে একদল অপহরণকারী। এমন সংবাদটি হোয়াইক্যং পুলিশ ফাঁড়িকে দেওয়া হলে তারা ধাওয়া করে নয়পাড়া নামক স্থান হতে তাদের উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। এসময় আরো তিনজন পালিয়ে যায় বলে জানাগ গেছে।
অপহরণকারীদের বরাত দিয়ে ওই এসআই জানান, তারা সিএনজি আরোহীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নেওয়ার জন্য তাদের জিম্মি করে অপহরণ করার চেষ্টা করে। তাদের কাছে থাকা মালামাল না দেওয়ায় একজনকে ছুরিকাঘাত করা হয়।
মাহমুদুল হাসান জানান, একজনের চোখের উপর আঘাত লাগে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

















