টেকনাফে বিজিবি সিএনজিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং একটি সিএনজি আটক করেছে। টেকনাফস্থ ৪২ বিজিবির সদর দপ্তর সূত্রে জানা যায়-১৭ জুন রাত ৮ টার দিকে দমদমিয়া বিওপির আওতাধীন টেকনাফ স্থল বন্দরের উত্তর গেট সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে হাবিলদার তরিবুর রহমানের নেতৃত্বে বিজিবির টহলদল সিএনজিতে তল্লাশী চালিয়ে ২৪০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৭১ ক্যান হিনসি বিয়ার, ৮৪ বোতল মায়ানমারের মদ জব্দ করে।
এর আনুমানিক মুল্য ২ লক্ষ ১৯ হাজার ৩০০টাকা এবং সিএনজির আনুমানিক মুল্য ৪লাখ টাকা। এ ব্যাপারে ২জনকে পলাতক আসামী করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছে বিজিবি। এরা হচ্ছে- টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী মোঃকামাল প্রকাশ কাট্রইল্ল্যার পুত্র মো:রফিক (৩২) ও উত্তর দমদমিয়া মোঃবদি আলমের পুত্র মোঃহোসেন (৩৮)।



















