টেকনাফে স্বর্ণ ও মিয়ানমারের কিয়াটসহ আটক ২

fec-image

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে স্বর্ণালংকার, নগদ টাকা ও মিয়ানমারের কিয়াটসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন।

সাব্বির আলম সুজন বলেন, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদে জানা যায়, মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ গোলারচর সংলগ্ন নাফনদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় ভোরে এ দেশের জলসীমায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড বোটটি থামার সংকেত দেন। এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা হাই স্পিড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে ৩ ভরি (৫৪৯২.৫ গ্রাম) স্বর্ণালংকার, নগদ ৫ লক্ষ বাংলাদেশি টাকা ও ১ লাখ ৭৭ হাজার মিয়ানমার কিয়াটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত ছিল।

সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দকৃত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন