টেকনাফ ইসলামী ব্যাংকের ৩৫১তম এটিএম বুথ উদ্ধোধন

teknaf news & pic (i) 21-5-14 (1) (1)

টেকনাফ প্রতিনিধি :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, টেকনাফ শাখায় নিজস্ব এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বাস স্টেশনস্থ হক সুপার মার্কেট’র দ্বিতীয় তলায় অবস্থিত শাখা সংলগ্ন এই বুথটি ইসলামী ব্যাংকের ৩৫১তম বুথ হিসেবে চালু হল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এম জোবায়ের আজম হেলালী। এতে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শাহজাহান মনির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে ইসলামী ব্যাংক বদ্ধ পরিকর । ইতোমধ্যে ইসলামী ব্যাংক এস এম এস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (এম ক্যাশ), ফোন ব্যাংকিং, রেমিট্যান্স কার্ড সহ আরো বহুবিধ আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে। আগামীতে আমরা গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রীয় জমা গ্রহণকারী মেশিন আইডিএম সহ খিদমাহ ক্রেডিট কার্ড, হজ্ব কার্ড, স্যালারি কার্ড, ট্রাভেল কার্ড ও ই কমার্স সংযোজন করব ইনশা-আল্লাহ। এটিএম বুথের মাধ্যমে কার্ড ব্যবহার করে ২৪ ঘন্টা/৩৬৫ দিন টাকা উত্তোলন করা যাবে।

উল্লেখ্য ইসলামী ব্যাংকের বাংলাদেশে সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এবং বিশ্বব্যাপী ১০০০ শীর্ষ ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত একমাত্র ব্যাংক। ব্যাংকটি বর্তমানে ২৮৬ টি অনলাইন শাখা, ৩৬৪ টি নিজস্ব এটিএম বুথ ও ১২৬৫ টি শেয়ার এটিএম বুথের মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহককে সুনামের সাথে আর্থিক  সেবা প্রদান করে আসছে। উক্ত শুভ উদ্ধোধন অনুষ্ঠানে গন্যমাণ্য বক্তিবর্গ, সাংবাদিক ও অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন।   

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন