ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৮৯৬

fec-image

ডেঙ্গ আক্রান্ত নিয়ে সারাদেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৪০৩ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯৩ জন ভর্তি হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬০ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২ হাজার ৫১৬ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭৯৭ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২২ হাজার ২১১ জন। এরমধ্যে ঢাকায় ১৩ হাজার ৯৬৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৫৬ জন। এরমধ্যে ঢাকায় ৩৬৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩৯২ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন