ভোটে অনিয়মের অভিযোগে

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)  ভোটে অনিয়মের অভিযোগে
বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করেন তারা।

এ সময় তারা জামায়াত-শিবির রাজাকার, নির্বাচনে কারচুপি, মানি না মানব না, ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর, প্রশাসন ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানানো হয়েছে।

এর আগে, বিকেলে জরুরি সংবাদ সম্মেলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, আমরা ভোট কারচুপির প্রমাণ পেয়েছি। অমর একুশে হলে গেছি সেখানে কারচুপি হয়েছে।

রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবে আশা রাখিনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্যানেলের নম্বর সিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি। ভোটকেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।

তিনি আরও বলেন, সকালে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া বিভ্রান্ত হয়েছে। পরে যদিও তারা সংশোধনী দিয়েছে। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করার জন্য তার ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে।

অথচ তারা শিবিরেরটা দিতে দিচ্ছেন। মিডিয়ার মধ্যেও নির্বাচন কারচুপির তথ্য উঠে এসেছে। এসব নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন