থানচিতে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু

fec-image

বর্ণিল উৎসব আনন্দে বান্দরবানে থানচি উপজেলা শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। নিরাপদ স্বচ্ছ পানির ধারা ধুয়ে মুছে দিবে অতীতের সকল কর্ম, বেদনা দুঃখ-গ্লানি। নতুন বছর বয়ে আনবে অনাবিল সূখ শান্তি সমৃদ্ধি। এই প্রত্যাশা নিয়ে মারমা সম্প্রদায়ের নারী পুরুষ নানা রঙ্গে নানা সাজে সেজে উৎসবে অংশ নিয়েছে।

বর্ষবরণ উপলক্ষে সোমবার ১৩ এপ্রিল সকালে উপজেলা সদর ও বলীবাজারের পৃথকভাবে ঐতিহ্যবাহী বাস স্টেশণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শুধু মারমা সম্প্রদায় নয় ১১ টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ সবাই একসাথে এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা সাজে সেজে অংশ নেয়।

বেলুন উড়িয়ে শোভা যাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এ সময় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোসহ উৎসব উদযাপন কমিটি ও মারমা, ক্রিপুরা, খিয়ান, ম্রো, ১১ সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা জন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেওয়ায় পুরো শহর হয়ে উঠে বর্ণিল। পরে মাল্টিপারপাশ ও বলীবাজার হাই স্কুল হল রুমে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। উৎসব দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন থানচি উপজেলা সদরে। আগামীকাল মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান শনি ও রবিবার দুই দিন ব্যাপী বলীপাড়া হাইস্কুল ও উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন